1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে ‘গণিত ক্যাম্প ২০২৫’ এর প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।। জেলার শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি এবং গণিতভীতি দূর করার লক্ষ্যে আজ জেলার প্রতিটি উপজেলায় ‘গণিত ক্যাম্প ২০২৫’ এর প্রাথমিক বাছাই পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক, মানিকগঞ্জ মহোদয়ের নির্দেশনায় এবং বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির সহায়তায় এই উদ্যোগ গ্রহণ করা হয়।গতকাল রোববার বিকেল ৪টা থেকে ৫ টা পর্যন্ত উপজেলার নির্ধারিত ভেন্যুগুলোতে বিভিন্ন ক্যাটাগরির (প্রাইমারি: ৩য়-৫ম, জুনিয়র: ৬ষ্ঠ-৮ম, সেকেন্ডারি: ৯ম-১০ম, হায়ার সেকেন্ডারি) শিক্ষার্থীদের অংশগ্রহণে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষা আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ।নির্ধারিত সময় অনুযায়ী প্রশ্নপত্র বিতরণ, পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন এবং মেধাক্রম অনুযায়ী ফলাফল প্রেরণের কার্যক্রম সম্পন্ন হয়। সদর উপজেলা থেকে শীর্ষ ১২ জন এবং অন্যান্য উপজেলা থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের নাম তালিকাভুক্ত করা হবে।সদর উপজেলা অনুষ্ঠিত পরীক্ষায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শেখ মেজবাউল সাবেরিন। উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হানুল কবির এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সুমাইয়া।সদর উপজেলার বাছাই পরীক্ষায় প্রাথমিক পর্যায়ে ৬৪ জন, জুনিয়র পর্যায়ে ১৮৭ জন, সেকেন্ডারি পর্যায়ে ১০৭ জন এবং হায়ার সেকেন্ডারি পর্যায়ে ১৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।উল্লেখ্য, পরবর্তীতে নির্বাচিত শিক্ষার্থীরা সরকারি দেবেন্দ্র কলেজে আয়োজিত গণিত ক্যাম্পে অংশগ্রহণ করবেন এবং পরবর্তীতে জাতীয় পর্যায়ের ম্যাথ অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park