1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

২ দফা দাবিতে মানিকগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।সারাদেশের ন্যায় মানিকগঞ্জে দুই দফা দাবিতে আদালত অঙ্গনে কর্মবিরতি পালন করেছে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন।আজ সোমবার (৫ মে) সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন মানিকগঞ্জ জেলার আয়োজনে দুই ঘন্টা ব্যাপী এই কর্মবিরতি পালন করা হয়।কর্মবিরতি পালনকালে বক্তারা বলেন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে দীর্ঘদিন ধরেই এই সংকট মোকাবেলার চেষ্টা চলে আসছে। তবুও দৃশ্যমান কোন সুফল আমরা পাইনি। এর ফলে আমরা অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছি। আমরা চাই দ্রুত এই সংকট সমাধান হোক নইলে এসোসিয়েশনের ব্যানারে আমরা কঠোর আন্দোলনের ঘোষণা দিব।এসময়, জেলা নাজির আব্দুল কাদের মোল্লা, চীফ জুডিশিয়াল আদালতের নাজির শামসুল কবির, জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুজন শিকদার, জেলা জজ আদালতের নায়েব নাজির খাইরুল কবির, জেলা জজ আদালতের প্রধান তুলনাকারক আনিসুর রহমান, জেলা জজ আদালতের জারিকারক মোহাম্মদ সেলিম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জিয়াউল হক, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্টেনোগ্রাফার মশিউর রহমান, নারী ও শিশু জেলা জজ আদালতের ব্রেঞ্চ সহকারি মোহাম্মদ আবুল হোসেন, জেলা জজ আদালতের ব্রেঞ্চ সহকারি মোহাম্মদ হারিসুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী মোহাম্মদ আল মামুন, সদর জজ আদালতের ব্রেঞ্চ সহকারি আব্দুর রাজ্জাক, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তুলনা সহকারী মশিউর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park