1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঢাকার গুলশানের বাড়ি থেকে ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতা-কর্মীকে গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি:সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঢাকার গুলশান থানা এলাকার বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। গতকাল শনিবার(৩ মে) রাত পৌনে ৮ টায় থানায় হাজির করা হয়। এর আগে শনিবার দিনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।রোববার(৪ মে) সকাল সাড়ে ৯ টার দিকে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি উজ্জ্বল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুদ রানা ও সাফি মীর, ছাত্রলীগের সক্রিয় কর্মী আবিদ হোসেন ও হৃদয় হোসেন । তাদের সকলের বাড়ি সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়।পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামের চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। ৭ দিনের রিমান্ড চেয়ে আজকে দুপুরে তাদের মানিকগঞ্জ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।পরে বিচারক তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এই ঘটনায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘রাজধানী ঢাকার গুলশান থানা এলাকায় সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। আজকে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park