
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।।সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইনিয়নের পলিরচর গ্রামের মৃত্য আব্দুস ছুবহানের ছেল রহিম উদ্দিন কে গ্রেফতার করেছে দোয়ারাবাজার পুলিশ।গতকাল ৩ মে শনিবার সন্ধ্যায় এএসআই আশরাফ খানের অভিযানে তাকে গ্রেফতার করা হয়।প্রসঙ্গত গত ৮ নভেম্বর ২০২৪ ইংরেজি তারিখে তাহার বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় হাঁস চুরির একটি মামলা দায়ের করেন,পলিরচর গ্রামের মৃত্যু উস্তার আলীর ছেলে মোঃ আকল আলী।অভিযোগকারী বলেন তাহার ৩৫০ টি হাঁস চুরি হয়, তার মধ্যে ২৬৩ হাস সহ হাতেনাতে ধরা পরে। বাকি ৮৭ টি হাঁসের কোন হদিস মিলেনি, যার মূল্য ৫৬৫৫০/ (ছাপ্পান হাজার পাচঁশত পঞ্চাশ) টাকা।এই মামলায় রহিম উদ্দিনকে দোয়ারাবাজার থানার এএসআই আশরাফ খানের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে যানা যায় তাকে গ্রেফতারের সময় তার পেন্টের পকেটে একটি দেশীয় (নাইফ) চাকু পাওয়া যায়।