1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনা-৩ আসনের সাবেক এমপি আব্দুল গফফার বিশ্বাসের জ্যেষ্ঠ পুত্র শিবলী বিশ্বাসের ইন্তেকাল

  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।। খুলনা-৩ আসনের সাবেক এমপি আব্দুল গফফার বিশ্বাসের জ্যেষ্ঠ পুত্র শিবলী বিশ্বাস (৫০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…আমরা তো আল্লাহর এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাবো)। আজ শনিবার (৩ মে) সকাল সাড়ে ৬টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।শিবলী বিশ্বাস খুলনা মটর বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি ও কেডিএ নিউমার্কেট দোকান মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক ছিলেন।মৃত্যুকালে তিনি পিতা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সাবেক বিরোধী দলীয় হুইপ ও বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মরহুম মশিউর রহমানের জামাতা।তার মৃত্যুর খবর পেয়ে সকাল থেকে মরহুমের নূরনগর বিশ্বাস বাড়িতে আত্মীয়, শুভাকাঙ্খি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি ভিড় জমায়।মরহুমের পিতা আব্দুল গফ্ফার জানান, আজ বাদ আসর নূরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।এদিকে শিবলী বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, কেডিএ নিউ মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান গোরা, সহ-সভাপতি মির্জা ফেরদৌস আলম শমরেশ সাহা, শ্যামা প্রসাদ কর্মকার আমিরুল ইসলাম অলিফ, সিরাজুল হক, মোল্লা মজিবর রহমানসহ নেতৃবৃন্দ।অনুরূপ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, খুলনা মটর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোল্লা মজিবর রহমান, সহ-সভাপতি হাসান মোড়ল, মজুমদার গিয়াস উদ্দিন জিয়া, আন্ত:জেলা বাস মিনি বাস মালিক সমতিরি সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সহ-সভাপতি আবুল কালাম আজাদ বাবু, আব্দুল কাদের, আনোয়ার হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park