1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে‌ মহান মে দিবস পালিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।’শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ প্রতিপাদ্যে মানিকগঞ্জে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আজ বৃহস্পতিবার (১ মে) সকাল নয়টায় জেলা প্রশাসনের আয়োজনের একটি র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তারা বলেন, দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্বজুড়ে শ্রমিক শ্রেণির মাঝে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে। মালিক-শ্রমিক সম্পর্কে এই দিবসের তাৎপর্য ও প্রভাব সুদূরপ্রসারী। এর ফলে শ্রমিকদের দৈনিক কাজের সময় নেমে আসে আট ঘণ্টায়। সারা বিশ্বের শ্রমিকরা তাদের শ্রমের উপযুক্ত মর্যাদা পেতে শুরু করেন। তারা নিজেদের অধিকার আদায়ে সফল হন।এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মানিকগঞ্জ জেলার উপমহাপরিদর্শক মোহাম্মদ মোজাম্মেল হোসেন, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান, মানিকগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক এ বি এম শামছুন্নবী তুলিপ, শ্রমিক ফেডারেশনের সভাপতি এ্যাডভোকেট আউলাদ হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব মো. শাহানুর ইসলাম, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, বিভিন্ন কারখানার মালিক-শ্রমিক প্রতিনিধি, সেইফটি কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।এরপর বেলা ১১টায় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন, নির্মাণ শ্রমিক সমিতি, রিক্সা চালক শ্রমিক সমিতিসহ অরাজনৈতিক সংগঠন মে দিবস সফল করতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে র‌্যালি ও আলোচনা সভা করেছে।এসময় মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, পেশাজীবী সংগঠনের আহ্বায়ক ওলিয়ার রহমান খান, রিকশাচালক শ্রমিক সমিতির উপদেষ্টা শাহাদাত ত হোসেন টিপু, সভাপতি খবিরউদ্দিন, সাধারণ সম্পাদক আল আমিন মিয়াসহ শ্রমজীবী হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park