1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

কুষ্টিয়া পল্লী বিদ্যুতের সাব স্টেশন থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তারাগুনিয়া থানার মোড় সংলগ্ন দৌলতপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সাবস্টেশন থেকে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।  উদ্ধারের সময় তার পরনে ছিল কালো চেক শার্ট, জিন্সের প্যান্ট এবং কোমড়ে লাল রঙের একটি গামছা বাঁধা ছিল। দৌলতপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার তৌফিকুর ইসলাম বাচ্চু বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাবস্টেশনের ভেতরে বড় ট্রান্সফরমারের আর্থিংয়ের তার চুরি করতে গিয়ে ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।কিছু তার চুরি হয়েছে বলেও আমরা দেখতে পেয়েছি। পরে পুলিশকে জানানো হয়। ‘  দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ‘ঘটনাস্থল থেকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park