1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত ৫৫ যোদ্ধার মধ্যে ৫১ জনকে আর্থিক সহায়তা প্রদান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

 

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি।।মানিকগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত সি ক্যাটাগরির যোদ্ধাদের পরিবারকে সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।গত সোমবার (২৯ এপ্রিল) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ উল সাবেরিনের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা।জেলা প্রশাসক বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা আহত বা নিহত হয়েছেন, তাদের স্মৃতি জাতির গর্ব।আমরা সব সময় তাদের পরিবারের পাশে আছি ও থাকবো।”অনুষ্ঠানে সদর উপজেলার ৫৫টি পরিবারের মধ্যে ৫১টি পরিবারকে চেক হস্তান্তর করা হয়। অনুপস্থিত থাকায় চারটি পরিবারকে পরবর্তীতে চেক প্রদান করা হবে বলে জানান জেলা প্রশাসক।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আতিকুল মামুন, মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব শাহানুর ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভসহ অন্যান্যরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park