1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদে থানায় অভিযোগ, পরদিনই নানাকে কুপিয়ে হত্যা

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের সিংগাইর উপজেলার রায়-দক্ষিণ এলাকায় ইভটিজিংয়ের অভিযোগ করায় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম আলী আজগর (৬০)।মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় নিজ দোকানে তিনি হামলার শিকার হন।স্থানীয় সূত্রে জানা গেছে, জয়মন্টপ ইউনিয়নের রায়-দক্ষিণ এলাকার বাসিন্দা আলী আজগরের ৯ বছরের নাতনি দীর্ঘদিন ধরে একই গ্রামের আল আমিন (৩৮) নামের এক যুবকের দ্বারা উত্ত্যক্তের শিকার হচ্ছিল। গত সোমবার স্কুল থেকে ফেরার পথে আবারও উত্ত্যক্তের শিকার হলে, শিশুটি বিষয়টি তার পরিবারকে জানায়। এরপর আলী আজগর সিংগাইর থানায় গিয়ে অভিযোগ করেন।পরদিন সন্ধ্যায়, দোকানে থাকা অবস্থায় আলী আজগরের ওপর অতর্কিত হামলা চালায় অভিযুক্ত আল আমিন ও তার সহযোগীরা। ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়। এ সময় আহত হন আলী আজগরের দুই ছেলে লিয়াকত ও সায়েমও, যারা বাবাকে রক্ষা করতে এগিয়ে গিয়েছিলেন।আশঙ্কাজনক অবস্থায় স্বজনেরা প্রথমে আহত আলী আজগরকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে অভিযুক্ত আল আমিন তখন বাড়িতে না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে ধরতে অভিযান চলছে।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park