1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

সিদ্দিকের বিরুদ্ধে হত্যাসহ ২ মামলা, গুলশান থানায় নেয়ার পথে গাড়িতেও হামলা

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

 

আপেল মাহমুদ।।ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে গণপিটুনি দিয়ে রমনা থানা পুলিশে সোপর্দের পর জুলাই আন্দোলনের সময় হত্যা এবং হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে গুলশান থানায় পাঠানো হয়েছে।রাজধানীর কাকরাইল এলাকায় মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ৪টার দিকে হামলা ও মারধরের শিকার হন সিদ্দিক। পরে তাকে রমনা থানায় সোপর্দ করা হয়।রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানিয়েছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তার বিরুদ্ধে দুটি মামলা হয় গুলশান থানায়। তাকে সেই থানার পুলিশ সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে গুলশান থানার কুইক রেসপন্স টিমের গাড়িতে করে সিদ্দিককে নিয়ে যাওয়া হয়েছে।এদিকে সিদ্দিককে নিয়ে যাওয়ার সময় কাকরাইল মোড়ে তাকে বহনকারী গাড়িতেও হামলার ঘটনা ঘটে। স্থানীয় জনতা গাড়ি আটকে ডিম ছুড়ে ও কিল-ঘুষি মারে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এদিকে সিদ্দিককে পিটুনির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, পিচ রঙের টিশার্ট ও জিন্স পরেছিলেন অভিনেতা। এমন সময় একদল জনতা তাকে দেখে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে স্লোগান তোলেন। এক পর্যায়ে সিদ্দিকের দিকে তেড়ে এসে মারধর করতে শুরু করে। ধস্তাধস্তিতে অভিনেতার টিশার্ট ছিঁড়ে যায়। ভিডিওর শেষে দেখা যায়, সিদ্দিককে মারধরের পর টেনে নিয়ে পুলিশের কাছে সোপর্দ করছে জনতা।প্রসঙ্গত অভিনেতা সিদ্দিক আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park