1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জ সদরের কালিগঙ্গা নদীতে কুশেরচর খেয়াঘাটে ব্রীজের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

 

জয় ই মামুন বিশেষ প্রতিবেদকঃ মানিকগঞ্জ সদর উপজেলার কুশেরচর খেয়াঘাটে ব্রীজ এর দাবিতে মানববন্ধন করেছে কুশেরচর খেয়াঘাটের দুই পারের শত শত মানুষ। মানববন্ধন আরো অংশ নেয় নদীর দুই পাড়ে অবস্থীত কুশেরচর ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী শিক্ষক বিন্দু, কুশেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী শিক্ষক বিন্দু, বাগানবাড়ি মাদ্রাসা ও এতিম খানার ছাত্র শিক্ষক বিন্দু, বেংরই ফোরকানিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষক বিন্দু, নদীর উত্তর পশ্চিম পাড়ের কুশেরচর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র /ছাত্রী শিক্ষক বিন্দু,চর বেউথা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চর বেউথা দারুল আবরার হাফেজিয়া মাদ্রাসার ছাত্র/ছাত্রী শিক্ষক বিন্দু সহ কুশেরচর খেয়াঘাটে দিয়ে নিয়মিত পাড়াপাড় হওয়া শত শত মানুষ উক্ত মানববন্ধনে অংশ নেয়। কুশেরচর খেয়াঘাট টি মানিকগঞ্জ পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত হওয়ায় নদীর দুই পাড়েই কার্পেটিং পাকা রাস্তা থাকার কারনে সারা বছরই ব্যবসায়ী এবং নদীর দুই পাড়ের স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়মিত পাড়াপাড় হতে হয় এই খেয়াঘাট দিয়ে। বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি এবং স্রোত এর কারনে জীবনের ঝুঁকি নিয়ে নদী পাড় হতে গিয়ে নৌকা ডুবে অনেক ছাত্র/ছাত্রী আহত হয়েছে। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভুঁইয়া হাবু, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ পৌর সেস্চাসেবক দলের সভাপতি এ্যাড মুরাদ, এ্যাড শাজাহান খান, কুশেরচর ইউনাইটেড ক্লাব এর সভাপতি মোঃ জুয়েল রানা,বক্তব্যে জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ বলেন নদীর দুই পাড়ের হাজার হাজার মানুষের প্রানের দাবী কুশেরচর খেয়াঘাটে অনতিবিলম্বে ব্রিজ নির্মান করে হাজার হাজার মানুষের কষ্ট লাঘব করতে প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস সাহেব কে অনুরোধ করেন। জেলা বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভুঁইয়া হাবু বলেন পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডের চলাচলের একমাত্র এই খেয়াঘাট টিতে যাতে খুব তাড়াতাড়ি একটি ব্রিজ নির্মান করা যায় তার জন্য সেতু বিভাগের উর্ধতন কর্মকর্তা সাহেব কে অনুরোধ করব যত দ্রুত সম্ভব কুশেরচর খেয়াঘাটে ব্রীজ নির্মান এর জন্য প্ল্যান পাশ করে নির্মান কাজ শুরু করার। আরো অনেকে বক্তব্য রাখেন পরিশেষে ইউনাইটেড ক্লাব এর সভাপতি মোঃ জুয়েল রানা মানববন্ধনে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে মানববন্ধন এর সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park