1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

দোয়ারাবাজার টু কপলা সড়ক সংষ্কার কাজে অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

 

এস ডব্লিউ সাগর তালুকদার।।দোয়ারাবাজার টু কপলা ভায়া শ্রীপুরবাজার সড়কে সংষ্কার কাজে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শনিবার বিকেলে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুরবাজার সড়কে শিক্ষানুরাগী মো. ওলিউর রহমান’র সভাপতিত্ব ও শাহনূর ওয়াদুদ সাগর তালুকদারের পরিচালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় বক্তারা বলেন, কপলা টু দোয়ারাবাজার ভায়া শ্রীপুরবাজার সড়কটি দীর্ঘদিন ধরে চলাচল অযোগ্য ছিল। দোয়ারাবাজার থেকে কপলা পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক সংষ্কারে প্রায় ২২ কোটি টাকা বরাদ্দ হয়। গত কয়েক মাস ধরে সড়ক সংষ্কার কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠান শুরু থেকেই সংষ্কার কাজে নানাভাবে অনিয়ম দুর্নীতি করে আসছে। প্রকাশ্যে নিম্নমানের কাজ করা হলেও এখানে দেখার কেউ নেই।বক্তারা আরও বলেন, সড়কে পাথর, বিটুমিনসহ চলমান সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং এলজিইডি কর্তৃপক্ষ তদারকি না করার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।সভাপতির বক্তব্যে সমাজকর্মী ওলিউর রহমান বলেন, ঠিকাদারের লোকজন ময়লা-আর্বজনা পরিষ্কার না করে কাজ করেছেন। কমপ্রেশার মেশিন দিয়ে সড়ক পরিষ্কার করে পিচ দেওয়ার কথা। তা না করে গাছের পাতা ও ময়লার ওপরই পিচ দেওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী এক ইঞ্চি ঢালাই হওয়ার কথা থাকলেও যেসব জায়গার পিচ উঠে গেছে সেখানে এক ইঞ্চি না দিয়ে হাফ ইঞ্চি পিচ ঢালাই দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, পিচ দেওয়ার আগে যখন ইটের সুরকি দেওয়া হয় তখন রোলার মেশিন দিয়ে সমান করার কথা বলা হয়েছিল। কিন্তু রোলার দিয়ে সমান না করে পিচগালা করা হয়েছে। ফলে তিন কিলোমিটার কাজের হাতের টানে পিচ উঠে যাচ্ছে।মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীপুরবাজার পরিবহন মালিক সমিতির সভাপতি আলী আফরান, স্বাস্থ্য পরিদর্শক রেদওয়ানুর রহমান, স্বাস্থ্যকর্মী লাল মিয়া, ব্যবসায়ী নুরুল গণি, মাওলানা আলাউদ্দিন রেদওয়ান, শুকুর আলী, এমদাদ হোসেন, আঙ্গুর আলম তানছিন, আক্কাস আলী, নাছির উদ্দীন, আক্তার হোসেন, সফর আলী, জুয়েল আহমেদ প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park