1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে অনূর্ধ্ব-১৫ বয়সী বালকদের অংশগ্রহণে ফুটবল প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় বুধবার (২৪ এপ্রিল) জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আতিকুল মামুন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাংবাদিক আব্দুল মোমিনসহ আরও অনেকে।প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে জেলার প্রতিভাবান তরুণ ফুটবলারদের খুঁজে বের করে তাদের দীর্ঘমেয়াদি উন্নয়ন কার্যক্রমে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে।জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা জানান, প্রশিক্ষণ চলাকালীন সময়ে খেলোয়াড়দের মৌলিক দক্ষতা, শারীরিক ফিটনেস এবং কৌশলগত দিক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।এই কার্যক্রমের মাধ্যমে জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park