1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ভিসির পদত্যাগের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

 

শামিমা মুন্নী।। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসির পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা কফিন মিছিল বের করে। বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬ টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে কফিন মিছিলটি বের হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশের সামনে দিয়ে মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে ভবনের সামনে অবস্থান নেয়।এখানে বেশ কিছু সময় ধরে শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে।এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়। আমার ভাই মরছে ভিসি কেন হাসছে? আমার ভাই শয্যায় ভিসি কেন ক্ষমতায়? দেখ ভিসি চোখ খুলে আমরা গুটিকয়েক নারে, কুয়েটিয়ানরা দিচ্ছে ডাক দালাল ভিসি নিপাত যাক, গদি ধরে মারো টান মাসুদ হবে খান খান, এক-দুই-তিন-চার ভিসি তুই গদি ছাড়, আমার ভাই অনশনে ভিসি কেন নিজ আসনে।এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সহকারে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে গিয়ে শেষ করে। কফিন মিছিলে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park