1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে ছাত্রদলে কর্মী পারভেজের হত্যাকারীদের শাস্তির দাবিতে ছাত্রদলের মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী,জুলাই আগস্ট আন্দোলনের অকুতোভয় সংগ্রামী সৈনিক,প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ (২৩) ছুরিকাঘাতে নিহতের ঘটনায় সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবীতে মানিকগঞ্জ সরকারী দেবেন্দ্র কলেজের ছাত্রদলের আয়োজন মানববন্ধন করেছে ছাত্রদল।সোমবার (২১ এপ্রিল) দুপুরে দেবেন্দ্র কলেজের মাঠ প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়ে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, প্রতিটি ক্যাম্পাসে যারা এসব খুন, অরাজকতা সৃষ্টি করছে তারা দেশের শত্রু। তারা মানুষের, দেশের ভাল চায় না। এদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানাই। ভবিষ্যতে যেন কেউ এমন কাজ করার দুঃসাহস না দেখায়।ছুরিকাঘাতে নিহত জাহিদুল ইসলাম পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র।তিনি উক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক ছিলেন।তার গ্রামের বাড়ি ময়মনসিংহে। গত শনিবার (১৯ এপ্রিল) বিকাল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হয়।মানববন্ধনে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর ইসলাম খান সজীব, সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ ও সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, দপ্তর সম্পাদ শোয়েব হোসেন শান, সহ-দপ্তর সম্পাদক মো.শাহিনুর হোসেন শাহীন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park