1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

পুলিশ পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় খুলনা ছাত্রদল নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

 

খুলনা থেকে নাইম হাসান ।। খুলনায় পুলিশ ও সমন্বয়ক পরিচয়ে মারপিট, চাঁদাবাজির ঘটনায় সুন্দরবন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সান্নু ইসলাম সালাহউদ্দিনসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে ভুক্তভোগী ইখতিয়ার উদ্দিন সুমন বাদি হয়ে নগরীর সোনাডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন।মামলার অন্য আসামিরা হলেন খুলনা সিটি কলেজের প্রাক্তন ছাত্র মাসুদ রানা, বাগেরহাট পিসি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ফয়সাল মাহমুদ, সুন্দরবন আদর্শ কলেজের ছাত্র রিফাত পারভেজ রাফি।এর আগে বৃহস্পতিবার রাতে নগরীর বয়রা আন্দিরপুকুর এলাকার সুমনের বাড়ি থেকে ওই ৪ জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) মো. হুমায়ুন কবির বলেন, ওই ৪ জন ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করেন। এরপর নিজেদেরকে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে বলে তোরা অনলাইন জুয়ার বোর্ড চালাস, আমাদেরকে দুই লাখ টাকা দিতে হবে।সুমন চাঁদা দিতে অস্বীকার করলে তাকে মারপিট করে এবং ঘরের আলমারি থেকে দুই জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের রিং একটি ল্যাপটপ এবং তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।এ সময় সুমন ঢালীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাডাঙ্গা থানার এস আই শাহাদাত হোসেন বলেন, আটক ৪ জনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park