1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

বিস্ফোরক ও হত্যা মামলায় আওয়ামী লীগের ৮ নেতার আত্মসমর্পণ, কারাগারে পাঠানোর নির্দেশ

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।দুটি বিস্ফোরক ও একটি হত্যা মামলায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের আট নেতা আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত মামলা পর্যালোচনা করে তাদের প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারা আত্মসমর্পণ করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর বিচারক মোহাম্মদ আব্দুন নূর এই আদেশ দেন।মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।আদালতে আত্মসমর্পণকারীরা হলেন, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ (৫০), ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফয়েজুল ইসলাম ফয়েজ (৪৫), উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম (৩৬), সিংগাইর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (২৩), বলধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সায়েদুল মেম্বার (৪৫), প্রচার সম্পাদক মোসলেম উদ্দিন (৩৫), উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল হোসেন (৪৯) ও আনোয়ার হোসেন (৪৪)।কোর্ট ইন্সপেক্টর আবুল খায়ের বলেন, ‘দুটি বিস্ফোরক ও একটি হত্যা মামলায় আসামিরা আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park