1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনার দিঘলিয়ার উত্তর চন্দনীমহল গ্রামে চুরির ঘটনায় জনতার হাতে ২ চোর আটক

  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

 

বিশেষ প্রতিনিধি।।খুলনার দিঘলিয়ার উওর চন্দনীমহল ০৪নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ আশরাফের ভাতিজীর বাড়িতে চুরির ঘটনায় জনতার হাতে ২ চোর আটক হয়েছে।স্থানীয় জনগণের ভাষ্যমতে এবং পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল শুক্রবার রাত আনুমানিক ১১টায় বাড়ির পাঁচিল টপকে দরজার তালা ভেঙে স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল পালানোর সময় জনতার ধাওয়ায় হাতেনাতে ধরা পড়ে সেনহাটি বরইতলাঘাট নিবাসী মোঃ বিল্লাল এর পুএ মোঃ ইয়ামিন (২২) এবং উওর কাশিপুর নিবাসী মোঃ হাসানের পুএ মোঃ সোহেল রানা (২৩)। বাকী একজন পালিয়ে যেতে সক্ষম হয়,সে উওর কাশিপুর নিবাসী মোহাম্মদ আলীর পুএ মোঃ মানিক(২৩)।সরজমিনে ভুক্তভোগী সাথী বেগম,স্বামীঃ মোঃ ইসমাইল (প্রবাসী),সাথে কথা বলে যানা যায়, গতকাল সন্ধ্যায় তিনি দুই সন্তানকে সাথে নিয়ে পাশ্ববর্তী বাবা শেখ মোহাম্মদের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাত আনুমানিক ১১টার সময় বাড়িতে ফিরে তালা ভাঙ্গা এবং ঘর এলোমেলো দেখে চুরি হয়েছে বুঝতে পারেন। এসময়,চুরির ঘটনা জানাজানি হলে এলাকাবাসীর তৎপরতায় হাতেনাতে ২জনকে ধরতে সমর্থ হয়।এলাকাবাসী ২জনকে ধরতে সামর্থ হলেও কৌশলে একজন পালিয়ে যেতে সক্ষম হয়।আটকৃতদের কাছ থেকে চুরির মালামাল এবং বেশ কিছু অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে।চুরির খবর পেয়ে সেনহাটি ফাড়িঁ পুলিশ ঘটনাস্থ পরিদর্শন পূর্বক জনতা কর্তৃক আটককৃত দুজনকে হেফাজতে নিয়েছেন।এ খবর লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park