1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

জুলাইয়ের গণঅভ্যুত্থান দলমতের ঊর্ধ্বে সাধারণ মানুষের আন্দোলন: নুরুল হক নুর

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নুর বলেছেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এই অভ্যুত্থান নিয়ে কেউ চেতনার ব্যবসা করবেন না। এটি কোনো দল, ব্যক্তি বা একক কোনো সংগঠনের অর্জন নয়। বরং এটি দলমত নির্বিশেষে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংঘটিত হয়েছে।”শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জের সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।নুরুল হক নুর বলেন, “এই অভ্যুত্থানকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশের মানুষ ৫৩ বছরের রাজনীতিতে অনেক সরকার, অনেক প্রধানমন্ত্রী দেখেছে। সবাই নির্বাচনের আগে নানা আশার বাণী শোনায়, কিন্তু ক্ষমতায় গিয়ে সব ভুলে যায়। যে লঙ্কায় যায় সেই রাবণ হয়—এটাই আমাদের রাজনীতির বাস্তবতা।”তিনি বলেন, “মানুষ আর এই পুরনো ধারার রাজনীতি চায় না। মানুষ চায় উন্নয়ন, সুশাসন। সেজন্য প্রয়োজন রাজনৈতিক সংস্কার। নির্বাচন ও সংস্কার—দুটিকে পরস্পরের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো ঠিক নয়। বরং একটি সুস্থ রাজনৈতিক ভবিষ্যতের জন্য এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর আত্মশুদ্ধি ও আত্মসংযম দরকার।”নুর আরও বলেন, “নির্বাচিত সরকার যেমন প্রয়োজন, তেমনি সেই সরকারকে দীর্ঘমেয়াদি ও সুশৃঙ্খল করতে সংস্কার অপরিহার্য। তাই জাতীয় নির্বাচনের আগে সময় নিয়ে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের জন্য আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই।”জনসভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের সিংগাইর উপজেলা সভাপতি আলামিন দেওয়ান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু। সভায় আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, উচ্চতা পরিষদের সদস্য হাবিবুর রহমান রিজু, মাহফুজুর রহমান খান এবং ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. তোফাজ্জল হোসেনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park