1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি মহীউদ্দীন কারাগারে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

 

শাওন,জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ।।মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা।মঙ্গলবার(৮ এপ্রিল) বেলা ১১ টার দিকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে শুনানি করেন আসামীপক্ষের আইনজীবীরা। দীর্ঘ সময় শুনানী শেষে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে ন্যায় বিচার প্রার্থণা করলে আদালতের বিচারক এই আদেশ দেন।মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মোঃ আবুল খায়ের বলেন, গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে মানিকগঞ্জে চারটি নাশকতা মামলা রয়েছে।এর মধ্যে তিনি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন বহালের আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে তিনি উচ্চ আদালত থেকে কোন কোন মামলায় জামিনে ছিলেন এবং আজ কোন মামলায় তাকে কারাগারে পাঠানো হলো এর সুনির্দিষ্ট তথ্য বিকেলের দিকে দেওয়া যাবে বলে তিনি জানান।প্রসঙ্গ: ছাত্র-জনতার আন্দোলন স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান।এতে পতিত আওয়ামী লীগ সরকারের পতন হয়। বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের সময় মানিকগঞ্জে গত ১৮ জুলাই, ৪ ও ৫ আগস্টে ছাত্র-জনতার উপর হামলা হয়।গত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park