1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনায় জাতিসংঘ পার্কে সন্ত্রাসী হামলায় আহত যুবক মারা গেছে

  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

 

ক্রাইম রিপোর্টার।। খুলনায় সন্ত্রাসী হামলায় আহত যুবক পলাশের মৃত্যু হয়েছে। সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়ে। এর আগে সন্ত্রাসীরা রোববার রাতে খুলনা শান্তিধাম মোড় জাতিসংঘ শিশুপার্কে আয়োজিত ঈদ মেলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পলাশ খুলনা সদর থানাধীন মতলেবের মোড়ের জনৈক মো. আব্দুল হামিদ খানের ছেলে।হাসপাতাল সূত্র জানায়, রোববার রাত ৯ টার দিকে গুরুতর আহত অবস্থায় যুবক পলাশকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তার অবস্থা খারাপ হওয়ায় রাতে ওই যুবকের পেটে অপারেশন করা হয়। কিন্তু সন্ত্রাসীদের আঘাতের পরিমাণ এতটা খারাপ ছিল যে তাকে অপারেশন করেও বাঁচানো সম্ভব হয়নি। সোমবার সকালে সোয়া ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসী হামলায় আহত যুবক পলাশের মৃত্যু হয়েছে সকাল সোয়া ৮ টার দিকে। সন্ত্রাসী গ্রেপ্তারে রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনার সাথে সম্পৃক্ত কাউকে এখনও পর্যন্ত আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মৃত ওই যুবকের আইনানুগ ব্যবস্থা সম্পন্ন হওয়ার পর পরিবারের নিকট তার মরদেহ হস্তান্তর করা হবে।উল্লেখ্য, শনিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নগরীর শান্তিধাম মোড় জাতিসংঘ শিশুপার্কে আয়োজিত ঈদ মেলায় প্রতিপক্ষের সাথে বিরোধ বাধে পলাশের। তার জের হিসেবে হত্যার উদ্দেশ্যে পলাশকে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা খারাপ দেখে রাতে তার অপারেশন সম্পন্ন করে চিকিৎসকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park