1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, চক্রের মূলহোতা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।। ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণকারী চক্রের মূলহোতা মোঃ আরমান শেখকে (২২) গ্রেপ্তার করেছে খুলনা র‌্যাব-৬। বৃহস্পতিবার (২ এপ্রিল) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনার রূপসা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।এ সময় অপহরনের শিকার ভিকটিম নারী ও মুক্তিপনের টাকা উদ্ধার করে র‌্যাব।গ্রেপ্তারকৃত আরমান শেখের বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গ্রামে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) খুলনা র‌্যাব ৬ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, প্রায় দুই মাস আগে ভিকটিমের সাথে এক নারীর ফেসবুকে পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মাধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে বিভিন্ন সময় তাকে নানান প্রলোভন দেখিয়ে দেখা করার প্রস্তাব দেয় ওই নারী। গত মঙ্গলবার (১ এপ্রিল) ভিকটিম ওই নারীর সাথে দেখা করার উদ্দেশ্যে বাগেরহাট জেলার মোল্লাহাট জয়ডিহি বাসস্ট্যান্ডে যায়। ঐ নারীর পাঠানো ভ্যানে ভিকটিম বুড়িগাংনি বাজারে যাওয়ার পথে মাতারচর এলাকায় পৌছালে অপহরণচক্রের মূলহোতা আরমানসহ ৭ জনের একটি দল তাকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করে অজ্ঞাত স্থানে একটি টিনের ঘরের মধ্যে আটকে রাখে এবং ব্লাকমেইলের উদ্দেশ্যে ভিকটিমের জামা-কাপড় খুলে ভিডিও করার চেষ্টা করে।এ সময় অপহরণচক্রটি ভিকটিমকে শারিরীক নির্যাতন করে এবং ভিকটিমের মোবাইল ফোন ব্যাবহার করে তার মায়ের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে।ভিকটিমের মা নিরুপায় মেয়ের প্রাণ রক্ষায় ১৫ হাজার টাকা বিকাশে অপহরণচক্রটির কাছে পাঠায়। এরপর র‌্যাব-৬, সদর কোম্পানির আভিযানিক দল ভিকটিমকে উদ্ধারে গোয়েন্দা নজরদারী ও অভিযান শুরু করলে খুলনার রূপসা এলাকা থেকে ভিকটিম নারী ও চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park