1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

আজ পবিত্র ঈদুল ফিতর

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

 

দিগন্ত ডেস্ক।। এক মাস সিয়াম সাধনার পর আজ সোমবার পবিত্র ঈদুল ফিতর। ত্যাগ-তাকওয়া আর সংযমের শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে মাসব্যাপী সিয়াম সাধনার পর ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনকে সুন্দর ও পরিশুদ্ধ করার পাশাপাশি মুসলিম উম্মাহর বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ-উল-ফিতর।দীর্ঘদিন পরে ঈদ পালন হচ্ছে ভিন্ন আমেজে। দীর্ঘ দেড় দশক ধরে চলা নিয়ন্ত্রিত পরিবেশের বাইরে গিয়ে উচ্ছ্বাস-উৎসাহ উদ্দীপনার এক নতুন মাত্রা যোগ হয়েছে ঈদ আনন্দে। গণঅভ্যুত্থান পরবর্তী মুক্ত পরিবেশে ঈদ পালন করতে পারছেন বিরোধী মতের নেতাকর্মীরা। ছাত্র, তরুণরা বিজয়ের প্রথম ঈদ পালন করছেন নানা কর্মসূচিতে। এবারই প্রথম চাঁদরাতে ঈদ মিছিল করেছেন বিভিন্ন এলাকার শিশু, কিশোর ও তরুণরা।যানজট ও ভোগান্তিমুক্ত ঈদ যাত্রা, রমজানজুড়ে থাকা স্থিতিশীল বাজারও ঈদে স্বস্তি এনে দিয়েছে মানুষের মাঝে। সবমিলিয়ে নতুন পরিবেশে এসেছে খুশির ঈদ।ঈদ উপলক্ষে আজ পরিবারগুলোতে সাধ্যমতো ভালো খাবার রান্নার চেষ্টা করা হবে। শিশুরা নতুন পোশাক পরে বেড়াতে যাবে নিকটাত্মীয়দের বাড়িতে। ঈদের দিন ঘুম থেকে উঠে গোসল-অজু করে দিনের শুরুতে সেমাই, মিষ্টিমুখ করে মুসল্লিরা যাত্রা শুরু করবেন ঈদের জামাতে অংশ নিতে। নামাজ আদায় শেষে ঈদগাহ ময়দানে বুকে বুক মেলাবেন। নামাজ আদায় শেষ করে মুসল্লিরা যাবেন কবরস্থানে প্রিয়জনের বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে। কবরস্থান থেকে মুসল্লিরা বাসায় ফিরে খাবার খেয়ে বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করবেন। প্রিয়জনের সঙ্গে আনন্দ–আড্ডায় মেতে উঠবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘সকলকে আনন্দময় ঈদ মোবারক জানাচ্ছি। আশা করি, ঈদের সময় আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের বাড়িতে যেতে পারবেন এবং আপনাদের পরিবারের সঙ্গে আনন্দের সাথে ঈদ উদ্‌যাপন করবেন।প্রধান উপদেষ্টা দেশের জনগণকে তাদের আত্মীয়স্বজনের কবর জিয়ারত করার, দরিদ্র পরিবারের খোঁজখবর নেওয়ার এবং তাদের ভবিষ্যৎ কীভাবে উন্নত করা যায় সে সম্পর্কে চিন্তাভাবনা করার আহ্বান জানান।অধ্যাপক ইউনূস বলেন, ‘আপনার সন্তানদের আত্মীয়স্বজনের সাথে পরিচয় করিয়ে দিন—এটাই আমার ইচ্ছা।এ ছাড়া তিনি ঈদের নামাজের সময় যেকোনো মতপার্থক্য থাকা সত্ত্বেও পরাজিত শক্তির সব উসকানির মুখে সবাইকে ঐক্যবদ্ধ ও দৃঢ় থাকার আহ্বান জানান।অধ্যাপক ইউনূস প্রার্থনা করেন, ‘সকলের জীবন অর্থপূর্ণ ও আনন্দে ভরে উঠবে। আল্লাহ আমাদের সকলকে সাহায্য করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park