1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করায় ৪ লঞ্চ মালিককে জরিমানা

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা এবং পাটুরিয়া লঞ্চ ঘাটে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে চার লঞ্চ মালিককে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২৯ মার্চ) সকালে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবালয় উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম ফয়েজ উদ্দিন।অভিযানে আরিচা ঘাট এলাকা থেকে অতিরিক্ত যাত্রী তোলার দায়ে লঞ্চ মালিক নজরুল ইসলামকে ৫ হাজার, দীপু মিয়াকে ৬শ এবং মো. লিটনকে ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এরপর একই অপরাধে পাটুরিয়া লঞ্চ ঘাটের মেসার্স সাইম শিপিং লাইন্সের ম্যানেজার আমজাদ হোসেনকে ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।পাটুরিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী বলেন, যাত্রীদের বার্তি চাপে এমন ঘটনা ঘটেছে। এখানে আমাদের কোনো দোষ নেই। প্রশাসনের পক্ষ থেকে আনসার সদস্য যাত্রী নিয়ন্ত্রণের জন্য রাখা হয়েছে। আমাদের পক্ষ থেকে লঞ্চে অতিরিক্ত যাত্রী উঠতে প্রতিনিয়ত নিষেধ করা হচ্ছে। এরপর আমরা আরো বেশি সতর্ক থাকব।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন বলেন, আমরা চাইনা ঈদ-যাত্রায় কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।এছাড়াও ,পরিবেশ দূষণকারী পলিথিন ব্যাগ বর্জনের আহ্বান জানিয়ে যাত্রীদের মাঝে পরিবেশবান্ধব কাপড়ের ব্যাগ এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park