1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ঈদে খুলনা জেলা কারাগারে জন প্রতি খাবারে বরাদ্দ ১৫০ টাকা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

 

লিটন মন্ডল।।ক’দিন পর উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। সরকারী ভাষায় এতিমখানা, ভবঘুরে আশ্রয় কেন্দ্র ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এবারের ঈদে খুলনা কারাগারে বন্দিদের মাথাপিছু তিন বেলার খাবারে সরকারী বরাদ্দ ১৫০ টাকা। কর্তৃপক্ষ দাবি করছে জনপ্রতি ৪৫০ টাকা। বড় কর্তারা এ দাবি উপেক্ষা করছেন।অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্ণেল মোহাম্মাদ মোস্তফা কামাল ২৩ মার্চ এমন বরাদ্দের চিঠি খুলনা জেলা কারাগারে পাঠান। চিঠিতে তিনি উল্লেখ করেন, ঈদের দিনে তিন বেলায় মাথাপিছু খাবারের বরাদ্দ ১৫০ টাকা। মেন্যু হিসেবে থাকবে সকালে পায়েস অথবা সেমাই, মুড়ি, দুপুরে পোলাও, গরুর মাংস, ভিন্ন ধর্মালম্বীদের জন্য খাসির মাংস, সবার জন্য মুরগীর রোস্ট, সালাদ, মিষ্টি, পান-সুপারী, রাতে সাদা ভাত, আলুর দম ও রুই মাছ ভাজি।কারা সুত্র বলেছেন, অন্যান্য দিনে সকালে রুটি, সবজি, হালুয়া, খিচুড়ি, দুপুরে সাদা ভাত, ডাল ও সবজি, রাতে একদিন মাংস, পরদিন মাছও ডাল দেওয়ার বিধান রয়েছে। এ সময় তিন বেলার জন্য বন্দি প্রতি বরাদ্দ ৮২ টাকা।খুলনার জেল সুপার মোঃ নাসির উদ্দিন প্রধান জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১ হাজার ১শ’ ৩৫জন বন্দি ছিলো। রমজানে তাদের স্বাভাবিক ইফতারী সরবরাহ করা হয়। ঈদের দিনের উন্নতমানের খাবারে জন প্রতি বরাদ্দ দেওয়ায় সকল মেন্যু সরবরাহ করা অসম্ভব হয়ে দাঁড়ায়। বুধবার স্বাধীনতা দিবসে জেলা কারাগারে উন্নত খাবারের জন্য ২২ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ঈদের দিনে উন্নতমানের খাবারের জন্য জন প্রতি ৪৫০ টাকা দাবি করা হলেও কর্তৃপক্ষ তা কর্ণপাত করে না।কারাগারের এক হাজতী বলেন, নিত্যদিনে খাবার মান অনুন্নত। ঘন্ট আর ডাল বন্দীদের নিত্য সঙ্গী। জীবন বাঁচাতে ক্যন্টিন থেকে মাছ-মাংস কিনতে হয়। উন্নতমানের খাবার নামমাত্র বলে তিনি উল্লেখ করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park