1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

শুক্রবার খোলা থাকবে রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

 

আবদুল মান্নান।।ঈদের আগেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা তোলার সুবিধার্থে আগামীকাল শুক্রবারও খোলা থাকবে চার রাষ্ট্রায়ত্ত ব্যাংক। ব্যাংক গুলোর মধ্যে রয়েছে- সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং রূপালী ব্যাংক।বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পক্ষ এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের ঈদুল ফিতরের আগে বেতন ভাতাদি উত্তোলন এবং যথাযথভাবে ঈদ অনুষ্ঠান উদযাপনের জন্য ব্যাংকগুলো সংশ্লিষ্ট শাখা খোলা রাখতে বলা হয়েছে।এছাড়া, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ২৮ মার্চ (শুক্রবার) সরকারি ছুটির দিন নতুন সময়সূচি অনুযায়ী সীমিত লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে। এসময় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লেনদেন হবে এবং অফিস চলবে বিকেল ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুমাতুল বিদার বিরতি থাকবে।কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, ঈদের ছুটিতে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল টানা ৯ দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে পোশাক খাতে কর্মরতদের বেতন দেওয়ার সুবিধার্থে ২৮ ও ২৯ মার্চ পোশাকশিল্প এলাকার কিছু ব্যাংক শাখা খোলা রাখতে বলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park