1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনায় দুর্বৃত্তের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

 

আজগর আলী।। খুলনায় দুর্বৃত্তের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মো. কামাল নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। বুধবার (২৬ মার্চ) নগরীর পশ্চিম টুটপাড়া এলাকার কবি নজরুল ইসলাম সড়কের জুলহাসের চায়ের দোকানের সামনে ঘটনাটি ঘটে। আহত যুবককে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎকার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।আহত যুবক খুলনা সদর থানাধীন মুক্তা কমিশনার কার্লভার্ট এলাকার মো. আব্দুল মালেকের ছেলে।স্থানীরা জানায়, ইফতারীর পর পর আহত যুবক কামাল পশ্চিম টুটপাড়া এলাকার কবি নজরুল ইসলাম সড়কের জুলহাসের চায়ের দোকানে আসে। এর কিছুক্ষণ পর ৬/৭ মোটরসাইকেলে কয়েকজন যুবক তাকে দোকান থেকে বের করে এলোপাতাড়ি কোপাতে থাকে। যাওয়ার আগ মুহুর্তে তাকে হত্যার উদ্দেশ্যে পর পর দু’টি গুলি নিক্ষেপ করে। তাদের দু’টি গুলি কামালের নিতম্বে বিদ্ধ হয়। স্থানীয়রা বিষয়টি আচ করে তাদের ধাওয়া দিলে দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, হতাহতের সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন যায়। দুর্বৃত্তরা কামালের ডান এবং বাম পায়ের তিনটি স্থানে, ডান হাতের কব্জিতে ও মাথার পেছনে ধারালো অস্ত্রদিয়ে আঘাত করে। ডান ও বাম পায়ের উরুতে দু’টি গুলি করে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আহত কামাল মাদক মামলার আসামি। তার বিভিন্ন অপরাধীদের সাথে যোগাযোগ রয়েছে। ঘটনা যারা ঘটিয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে তিনি এ প্রতিবেদককে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park