1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খেলাফত যুব মজলিস মানিকগঞ্জ জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।বাংলাদেশ খেলাফত যুব মজলিস মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে “তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ মার্চ) মানিকগঞ্জ সদর সিটি ড্রীম কনভেনশন হলে এই আয়োজন সম্পন্ন হয়।জেলা সভাপতি হাফেজ সাইফুল ইসলাম সাঈফ-এর সভাপতিত্বে ও সহ-সভাপতি আনওয়ার হুসাইন রিয়াদ এবং হাদিউল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বাইতুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, মানিকগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আব্দুল্লাহ আল ফিরোজ, সাবেক জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদুল্লাহ আল মাহমুদ এবং সাবেক সহ-সভাপতি জনাব শাহ আলম।এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ জামায়াতে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাতীয়তাবাদী ওলামাদল এবং গণঅধিকার পরিষদের নেতারা।অনুষ্ঠানে বক্তারা মাহে রমজানের গুরুত্ব ও তাকওয়া অর্জনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। শেষে ইফতার ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park