1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

শরীয়তপুরে বাবাকে কুপিয়ে হত্যার পর ছেলের মৃত্য

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

 

শরীয়তপুর প্রতিনিধি।।পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে বাবা মকবুল হোসেন মোল্লাকে কুপিয়ে হত্যার পর ছেলে রুবেল মোল্লার স্ট্রোকে মৃত্যু হয়েছে।রোববার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মকবুল হোসেন মোল্লা (৬৫) চেরাগ আলী বেপারী কান্দি গ্রামের হামিজ উদ্দিন মোল্লার ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইফতারের পর পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে রুবেল মোল্লা (৩৩) তার বাবা মকবুল হোসেন মোল্লাকে কুপিয়ে আহত করেন।পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে বাবার মৃত্যুর খবর শুনে স্ট্রোকজনিত কারণে রুবেল মোল্লা অসুস্থ হয়ে পড়লে তাকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।আয়নাল হক মাদবর নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, সন্ধ্যায় ইফতারের দাওয়াত ছিল আমার। দাওয়াত থেকে ফেরার পথে শুনতে পারি মকবুল হোসেন মোল্লাকে তার বড় ছেলে রুবেল মোল্লা কুপিয়ে আহত করেছেন। পরবর্তীতে মকবুল হোসেন মোল্লাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। অন্যদিকে রুবেল মোল্লা স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন বলে আমি শুনেছি।বিষয়টি নিয়ে শরীয়তপুরের (নড়িয়া সার্কেল) আশিক মাহমুদ বলেন, ছেলে কর্তৃক বাবাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এরপর ছেলেরও মৃত্যু হয়েছে। এই মুহূর্তে ঘটনার বিস্তারিত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলতে পারবেন। তিনি ঘটনাস্থলে রয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park