1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জ জেলা প্রশাসককে ৭ উপজেলা নির্বাহী অফিসারদের ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

 

জয় ই মামুন বিশেষ প্রতিবেদক।। সদ‍্য উপ সচিব পদে পদোন্নতি পাওয়ায় মানিকগঞ্জের দায়িত্বশীল, সুদক্ষ, আদর্শবান, সুনামধন‍্য, চ‍ৌকস, সুযোগ‍্য ও সম্মানিত গুণী জেলা প্রশাসক (ডিসি) ড. মনোয়ার হোসেন মহোদয়কে আজ ৭ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়গণ ফুলেল শুভেচ্ছায় নিবেদনে সম্মানিত করলেন। মানিকগঞ্জ জেলা ও পাঠকবৃন্দ আপনারা জেনে সত‍্যিই খুশী হবেন যে, মানিকগঞ্জে ৭টি উপজেলার মধ‍্যে ৪টি উপজেলাতেই ৪ জন নারী সম্মানের সহিত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিষ্ঠার সাথে তাদের অর্পিত দায়িত্ব ও কর্তব‍্য পালন করে সুনাম অর্জন করছেন। দৈনিক দিগন্তর পত্রিকার বিশেষ প্রতিবেদক জয় ই মামুন এর তথ্যমতে মানিকগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার শেখ মেজবাহ উল সাবেরিন তাদের মধ্যে অন্যতম কৃষি জমিতে মাটি কাটা বন্ধ করতে রাতদিন সমানে অভিযান পরিচালনা করে সদর উপজেলার কৃষকদের অন্তরের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন। নারীরা সত‍্যিই তুখোড় ও অদম‍্য মেধাবী ব‍্যক্তিত্বপূর্ণ সৎ মানুষ। নারীরা দেশ ও সমাজের অবহেলার কেউ নয় সুতরাং নারীগণ (মেয়েরা) মা-বাবার সংসারে বোজার বস্তুু নয় ? তারা সমাজ, দেশ ও জাতির কল‍্যাণে দায়িত্বশীল এবং সম্মানিত মানুষ। তাই দেশের এ সকল সম্মানিত গুণী নারী মানুষদেরকে আমরা শ্রদ্ধাভরে সর্বকালে স্বরণ করব। সুতরাং তারা দেশের অমূল‍্য রত্ন। মেয়েরা পিতা-মাতার সংসারে লেখা-পড়া শিখে বড় হয়ে পুরুষদের পাশাপাশি দেশের ক্রান্তিলগ্নে তারা সমাজ ও দেশের মানুষদেরকে সেবা দিয়ে যাচ্ছেন। দেশের প্রতিটি দপ্তরের উচ্চ আসনে বসে তারা অনেকে গুরু দায়িত্ব নিয়ে সেবক হয়ে জনগণের মাঝে সেবা দিয়ে যাচ্ছেন। সুতরাং তারা এখন সর্বজনীন শ্রদ্ধেয় ও সম্মানিত মানুষ। সমাজে যারা বলেন যে, মেয়েদেরকে লেখা-পড়া শিখিয়ে কোন লাভ নেই ! তাদেরকে বলছি, সত‍্যিকার অর্থে এদের দিকে তাকিয়ে একবার বলেন তো দেখি, মেয়েদেরকে লেখা পড়া শিখিয়ে তাতে লাভ হয়েছে না লছ হয়েছে ! এখন তারা বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে স্বামী ও বাবার সংসারসহ গোটা সমাজ এবং দেশের উন্নয়নে ব‍্যাপক উপকার করছেন ! সুতরাং সার্বিক বিবেচনায় এ আলোকিত নারী মানুষগুলির অর্জিত গুণ খুবই প্রশংসার দাবীদার কিংবা প্রশংসনীয়, তাতে কোন সন্দেহ নেই। তাই আসুন, আমরা ছেলেদের পাশাপাশি যেন সকলেই তার পরিবারের মেয়েদেরকে সাধ‍্যমত লেখা পড়া শিখিয়ে উচ্চ শিক্ষা অর্জন করে তাদেরকে যেন বেসরকারি কিংবা সরকারি ভাবে উচ্চ পদের দায়িত্বশীল আসনে বসতে পারি। সেই দোয়াই রইল সকলের তরে। তাই বলে পুরুষদের কে কিন্ত কোন অবঙ্গা অবহেলা করা হয়নি কিংবা খাটো করে দেখা হয়নি। বাংলাদেশের সমাজ ব্যবস্থায় শিক্ষিত নারী পুরুষ সবার ভুমিকা গুরুত্বপূর্ন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park