1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

শরীয়তপুরে হেযবুত তওহীদের ৪ নারী সদস্য আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

 

শরীয়তপুর প্রতিনিধি।।শরীয়তপুরের জাজিরায় সরকারি কালো তালিকাভুক্ত হেযবুত তওহীদের  ৪ নারী সদস্যকে বই বিতরণ ও ধর্মীয় উস্কানীমূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার(২০ মার্চ) দুপুরে উপজেলার ডুবিসায়বর বন্দর কাজির হাট এলাকা থেকে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা  হয়।আটককৃতরা হলেন শরীয়তপুর সদর উপজেলার তুলাসার এলাকার সুমন আহমেদের স্ত্রি মিতু আক্তার(২৫), পশ্চিম সোনামুখি এলাকার রেজাউল সরদারের মেয়ে ডলি আক্তার(১৯), তুলাসার এলাকার মোস্তাকিন হোসেন মিরাজের স্ত্রী তমা রহমান(১৮) ও নড়িয়া নসাশন এলাকার আমজাদ হোসেনের স্ত্রী মাকসুদা বেগম(৪০)।তবে আটককৃত নারী সদস্যদের দাবী, ধর্ম ব্যবসায়ীরাই তাদের এসব কর্মকান্ডে বাঁধা দিচ্ছে। রোজা রেখে ইসলামিক বই বিতরণ করতে এসে ধর্ম ব্যবসায়ীদের হেনস্তার শিকার হয়েছেন তারা। এসময় তাদের থেকে বই ছিনিয়ে নেয়া হয়েছে বলে দাবী করেন তারা। এ বিষয়ে জাজিরা উপজেলা সর্বদলীয় ইসলামিক কার্যক্রম এর সভাপতি মাহবুবুর রহমান জিয়া নামে একজন বলেন, ওনারা নিষিদ্ধ সংগঠন হেযবুত তওহীদের কিছু বই বিতরণ করছিল। যেগুলা ইসলাম সম্পর্কে বিকৃত বার্তা ছড়ায়। সাধারণ মানুষ প্রতিবাদ করে তাদের আটকে আমাকে খবর দিলে আমি থানা পুলিশকে অবহিত করে তাদের কাছে সোপর্দ করি।এবিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছে হেযবুত তওহীদের ৪ নারী সদস্যকে উদ্ধার করি। পরে আটকৃত নারীদের মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park