
মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাস্তা গোলাই ডাঙ্গায় প্রবাসী কল্যাণ ট্রাস্ট বাস্তার উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) আয়োজিত এ মানবিক কার্যক্রমে ১৭৫ জন দরিদ্র নারী ও পুরুষকে ঈদুল ফিতর উপলক্ষে উপহার দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ট্রাস্ট বাস্তার সভাপতি সাইফুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ।অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন ৭নং ওয়ার্ড জামশা ইউপি সদস্য ইস্তাফুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রাস্টের উপদেষ্টা মন্ডলের সদস্য হুমায়ুন রশিদ বাদশা, সিংগাইর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন হোসেন নীরব, কল্যাণ ট্রাস্টের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সদস্য চানমিয়া, আলমগীর, ফজলু মিয়া, মিজান, রাশেদ খানসহ আরও অনেকে।অনুষ্ঠানে বক্তারা বলেন, “প্রবাসীদের ভালোবাসা এবং সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। এসময় ভবিষ্যতেও সমাজসেবামূলক কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছি।”