1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

সুন্দরবনে পৃথক তিনটি অভিযানে ২০৫ কেজি হরিণের মাংস জব্দ

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।।খুলনার কয়রা উপজেলায় সুন্দরবনে অবৈধভাবে শিকার করা হরিণের সাড়ে তিন মণ মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড ও বন বিভাগের কোবাদক ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা।আজ সোমবার সকালে সুন্দরবন-সংলগ্ন জোড়শিং এলাকায় যৌথ অভিযান চালিয়ে এ মাংস উদ্ধার করা হয়।এ ঘটনায় কাউকে  গ্রেপ্তার করা যায়নি।শিকারিরা মাংস ফেলে পালিয়ে যায়।বন বিভাগের খাঁশিটানা টহল ফাঁড়ির বনরক্ষী ছানা রঞ্জন পাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবন থেকে চোরা শিকারিরা হরিণ শিকার করে মাংস নিয়ে লোকালয়ে ফিরছে। এরপর কোস্টগার্ডের সঙ্গে যৌথ অভিযানে নেমে সুন্দরবন-সংলগ্ন জোড়শিং এলাকার নদীর চরের কাছাকাছি পৌঁছানোর আগেই শিকারিরা পালিয়ে যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে নদীর চরে পড়ে থাকা চারটি বস্তায় রাখা হরিণের মাংস পাওয়া যায়।বন বিভাগ ও পুলিশ সূত্রে জানা যায়, সুন্দরবন-সংলগ্ন কয়রায় ৩০টির বেশি চোরা শিকারিচক্র ফাঁদ পেতে হরিণ নিধন করে।গত জানুয়ারি থেকে এ পর্যন্ত শুধু কয়রা থেকে ২৯৪ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে।এর আগে গত বুধবার হরিণের ২৫ কেজি মাংস ও ৮০টি শিকারের ফাঁদসহ কয়রার পাঁচ হরিণ শিকারিকে গ্রেপ্তার করে কোস্টগার্ড।সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শরিফুল ইসলাম বলেন, তারা সুন্দরবনে হরিণ শিকারি ও লোকালয়ে হরিণের মাংস ক্রেতাদের তালিকা তৈরি করছেন। এদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এছাড়া শিকারে জড়িত ব্যক্তিদের তথ্য দাতা কেও পুরস্কার দিচ্ছেন।হরিণ শিকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে তাদের অভিযান চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park