1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনায় আর্টিকেলের শো-রুমে লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।।আর মাত্র কয়েকদিন পরেই অনুষ্ঠিত হবে মুসলমান ধর্মাবলম্বিদের সব থেকে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এ উৎসবকে ঘিরে নতুন পোশাকের চাদিহা থাকে সবার মাঝে।বৃদ্ধ থেকে শুরু করে নবজাতক সবাই চাই নতুন পোশাকের ছোয়া নিতে। তবে এই বড় উৎসবে উৎপাত হয় কিছু অসাধু ব্যবসায়ীর। ক্রেতা ঠকিয়ে অতিরিক্ত মুনাফা আয় করা যাদের মূল লক্ষ হয়ে দাড়ায়। খুলনায় অবস্থিত বেশ কিছু ব্রান্ড শো-রুমের অবস্থা এমনই। এর মধ্যে একটি প্রতিষ্ঠান ‘আর্টিকেল’।ঈদ কেনাকাটাকে সুযোগ বানিয়ে ক্রেতার কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ে রমরমা ব্যবসা শুরু করেছেন তারা।আজ বেলা সাড়ে ১২টায় নগরীর শিববাড়ি মোড়ে অবস্থিত আর্টিকেল নামের একটি ব্রান্ড শোরুমে অভিযান চালায় ভোক্তা অধিকার ও সংরক্ষন অধিদপ্তরের কর্মকর্তারা।সেখানে ধরা পড়ে ভোক্তাদের সাথে প্রতারনার নানা চিত্র। দেশে তৈরী পোশাককে বিদেশী বলে অতিরিক্ত দাম রাখা হচ্ছে এ শোরুমে। যা সাধারন ক্রেতাদের নাগালের বাইরে।এছাড়াও কেনা দামের থেকেও ৩ গুণ বেশি দামে পণ্য বিক্রির সত্যতা পেয়েছে ভোক্তা অধিদপ্তর। সব মিলিয়ে এসব অপরাধের শাস্তি হিসাবে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের খুলনার উপপরিচালক মোঃ সেলিম।এসময় তিনি বলেন, ভোক্তাদের ঠকিয়ে যারা ব্যবসা করছে তাদের কোনো ভাবেই ছাড় দেওয়া হবে না। এসব প্রতিষ্ঠান ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম রাখছে। পাশাপাশি দেশী পণ্যকে বিদেশী বানিয়ে ক্রেতাদের সামনে করা হচ্ছে উপস্থাপন। এতে ক্রেতারা প্রতারনার শিকার হচ্ছে। তাই তাদের জরিমানার আওতায় আনা হয়েছে। পাশাপাশি আজ অভিযান চলমান রয়েছে।তবে ভোক্তারা প্রতারিত হবে এমন কোনো কাজ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।এসময় অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আজ বেলা ১২টা থেকে শুরু হয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান। এসময় বেশ কিছু শোরুমে এ অভিযান চালানো হয়। এ অভিযানে আর্টিকেল ছাড়াও আর একটি শোরুম থেকে একই অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বেশ কিছু শোরুমকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park