1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মানিকগঞ্জে মোতায়েন থাকবে ৬’শ পুলিশ

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মানিকগঞ্জের ৩৬ কিলোমিটার সড়কপথ এবং আরিচা, পাটুরিয়া নৌপথে ইউনিফর্ম এবং সাদা পোশাকে মোতায়েন থাকবে ৬’শ পুলিশ। পাশাপাশি জন নিরাপত্তা এবং ভোগান্তিয়া এড়াতে চালু থাকবে জরুরী টেলিফোন সেবা।রবিবার (১৬ মার্চ) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পাটুরিয়া ফেরিঘাট এলাকা পরিদর্শন শেষে‌ সাংবাদিকদের সাথে বক্তব্যে পুলিশ সুপার মোছাঃ ইয়াসমিন খাতুন এসব কথা জানান।এ সময় পুলিশ সুপার বলেন, ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মানিকগঞ্জের ৩৬ কিলোমিটার সড়কপথ এবং আরিচা, পাটুরিয়া নৌপথে ইউনিফর্ম এবং সাদা পোশাকে মোতায়েন থাকবে ৬’শ পুলিশ।পাশাপাশি জন নিরাপত্তা এবং ভোগান্তিয়া এড়াতে চালু থাকবে জরুরী টেলিফোন সেবা। কেউ যেন চাঁদাবাজি এবং অতিরিক্ত মূল্যে যানবাহন ও নৌযানের টিকিট বিক্রি করতে না পারে এ বিষয়টি গুরুত্ব দেয়া হচ্ছে। ফিটনেস বিহীন যানবাহন এবং অতিরিক্ত যাত্রী নিয়ে কোন যানবাহন যেন নৌপথ এবং সড়কপথে চলাচল করতে না পারে এর জন্য পুলিশের সদস্যরা সাদা পোশাকে মাঠে থাকবে।এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ইমতিয়াজ মাহবুব, ট্রাফিক পুলিশের এডমিন হামিদুর রহমান, শিবালয় থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মুজিবর রহমান, মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. সালাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. সালাম হোসেন বলেন, ঈদ যাত্রায় পাটুরিয়া-দৌলোদিয়া নৌপথে ১৭টি ফেরি এবং আরিচা-কাজীরহাট নৌপথে ৬টি ফেরি দিয়ে যানবাহন এবং যাত্রী পারাপার করা হবে। যাত্রীরা যেন নির্বিঘ্নে পারাপার করতে পারে তার জন্য নদীপথ এবং ফেরিঘাট এলাকা প্রস্তুত রাখা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park