1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

এলাকায় ধর্ষণের ঘটনা গ্রামবাসীর মানববন্ধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।দেশব্যাপী নারী সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে আটিগ্রাম ইউনিয়নবাসী। সেইসাথে নিজ এলাকায় ঘটা ৩ বছরের শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষকের দৃষ্টান্ত বিচারের দাবি করেছেন এলাকাবাসী।শুক্রবার (১৪ মার্চ) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের আটিগ্রাম বাজারে এই মানববন্ধনের আয়োজন করে গ্রামবাসী।মানববন্ধনে বক্তারা বলেন, দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে।এজন্য অন্যায় অত্যাচার বেড়েছে। বেড়েছে ধর্ষণের মত নেককারজনক ঘটনা।ঘটেছে আমাদের এলাকায়ও।আমরা এসব ধর্ষণের প্রকাশ্যে শাস্তি দাবী করি। ধর্ষকের নজিরবিহীন শাস্তি হলে সমাজ থেকে এসব অপরাধ কমে আসবে। ধর্ষণের ঘটনায় কোন কালক্ষেপন না করে এক সপ্তাহের মধ্যে বিচার কার্যকরের দাবি জানান বক্তারা।মানববন্ধনে শেখ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে আকুলচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক সুমন রহমান, মির্জানগর জামে মসজিদের খতিব মুফতি ইয়াহিয়া, পশ্চিম আটিগ্রাম জামে মসজিদের খতিব আব্দুর রশিদ, আটিগ্রাম বলাকা সংসদের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল কাদেরসহ তিন শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park