1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

শরীয়তপুরে নারী-শিশু মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

 

শরীয়তপুর প্রতিনিধি।।শরীয়তপুরের গোসাইরহাটে অজ্ঞাত এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মশুরগাঁও এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মশুরগাঁও এলাকার মেঘনা নদীর শাখা জয়ন্তী নদীর পাড়ে এক নারী ও এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে মরদেহ দুটির নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে নারীর বয়স আনুমানিক ৩০ বছর ও শিশুটির বয়স ৪ বছর বলে ধারণা করছে পুলিশ।এ ব্যাপারে জানতে চাইলে গোসাইরহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। আর নিহতদের নাম পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park