1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

দিঘলিয়ায় মানব পাচার করে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবী ঘটনায় আটক-১

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

 

খুলনা ব্যুরো:দিঘলিয়ায় মানব পাচার করে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবী ঘটনায় আটক ১। ফেনী জেলায় মানব পাচার করে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় ১ জন কে আটক করেছে খুলনা জেলার দিঘলিয়া থানা পুলিশ। দিঘলিয়া থানা সূত্রে জানা যায় গত ৬/৩/২৫ ইং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এর নেতৃত্বে দিঘলিযা থানা পুলিশের একটি চৌকস টিম ৪ নং সেনহাটি ইউনিয়ন এর পথেরবাজার এলাকায় অভিযান চালিয়ে আসামী রুবেল শেখ (৩০)কে আটক করে।এ সময় মুক্তিপণ আদায়ের কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন আসামী রুবেল শেখ এর কাছ থেকে উদ্ধার করা হয়। থানা সূত্রে আরো জানা যায় ভিকটিম মো: আরিফ ( ৩৫) পিতা:- জয়নাল আবেদিন, সাং-কাতালিয়া, থানা- ফেনী সদর, কে অজ্ঞাতনামা একটি চক্র বাংলাদেশ হতে লিবিয়ায় নিয়ে যায় বিভিন্ন সময় লিবিয়া থেকে বিভিন্ন কৌশলে জোরপূর্ব অপহরণ করে ইউরোপে পাচারের চেষ্টা করে করে বলে সূত্রে জানা যায়।এবং উক্তচক্র আরিফকে পাচারের উদ্দেশ্যে অপহরণ করে ভিকটিম এর ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমের স্ত্রীর সাথে যোগাযোগ করে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে প্রাথমিকভাবে জানা যায়।গ্রেফতারকৃত রুবেল শেখ সহ তার সহযোগীরা দীর্ঘদিন যাবৎ মানব পাচারকারী চক্রের সাথে জড়িত তারা বাংলাদেশের একাধিক ব্যক্তিকে টার্গেট করে সুকৌশলে বিভিন্ন ধরনের লোভনীয় প্রস্তাব দিয়ে বিদেশে নিয়ে যায়। এবং সেখানে অপহরণ করে তার পরিবারের নিকট মোটা অংকের মুক্তিপণ দাবি করে থাকে। উক্ত মুক্তিপণ না দিলে তারা ভিকটিম কে শারীরিকভাবে নির্যাতন করে এবং মৃত্যুর ভয় দেখিয়ে মোবাইলে ভিডিও ধারণ করে এবং তার পরিবারের মোবাইলে সেই ভিডিও পাঠিয়ে টাকা পাঠাতে বলে। এই ঘটনায় ফেনী সদর থানার মানব পাচার আইন একটি মামলা রুজু হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park