1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

রোজার গুরুত্বপূর্ণ আধুনিক মাসয়ালা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

 

দিগন্ত ডেস্ক।। মাহে রমজানের রহমত দশকের আজ ষষ্ঠ দিন। রমজান মাস আল­াহর কাছে আমল কবুলের মাস। কিন্তু শর্ত হল আমলটি অবশ্যই ত্র“টিমুক্ত হতে হবে। হাদিসে আছে, অনেক রোজাদার এমন আছে যারা রোজার কষ্ট ছাড়া আর কিছুই পায় না, আর এমন রাত্রি জাগরণকারী আছে যারা রাত্রি জাগরণের কষ্ট ছাড়া আর কিছুই পায় না (ইবনে মাজাহ, নাসাঈ)। কিছু কাজের কারণে রোজা ভেঙে যায়, আবার কিছু কাজ রোজাকে  ত্র“টিযুক্ত করে, আবার কিছু কাজ করলে রোজা ভাঙে না। আজ রোজার কিছু আধুনিক মাসয়ালা বা নিয়মকানুন জানবো যেগুলো জানা খুবই জরুরি। যেহেতু এই সমস্ত ঘটনা ও মাসয়ালা নবী বা সাহাবীদের জমানায় ছিল না, সে কারণে সাধারণ মানুষ অধিকাংশ সময় এই মাসয়ালাগুলোর ক্ষেত্রে তালগোল পাকায়ে ফেলেন। উদাহরণস্বরুপ, চোখে ড্রপ, কানে ড্রপ ব্যবহার ও ওয়াশ করাতে রোজা ভাঙ্গবে না। অনুরুপভাবে কানে পানি, তেল ইত্যাদি প্রবেশ করলেও রোজা ভাঙবে না। নাইট্রো গ্লিসারিন ব্যবহার করলে রোজা ভাঙবে না। নাইট্রো গ্লিসারিন হার্টের রোগীরা ব্যবহার করেন। ওষুধটি জিহব্বার নীচে ২/৩ ফোটা দেয়ার পর সাথে সাথে শিরার মাধ্যমে রক্তের সাথে মিশে যায়। ইনহিলার ব্যবহার করলে রোজা ভেঙে যায়। তাই রোজা অবস্থায় যদি এটা ব্যবহার করা হয়, তাহলে পরবর্তীতে এর কাযা করে নিতে হবে। ইনহিলার ব্যবহারের পর সুস্থ থাকলে, বাকি দিন অনাহারে কাটাতে হবে। এন্ডোসকপি করালে যদি টিউবের সাহায্যে ভিতরে পানি বা ওষুধ দেয়া  হয়, তাহলে রোজা ভেঙে যাবে। আর যদি ভিতরে ওষুধ বা পানি কিছুই না দেয়া  হয়, তাহলে রোজা ভাঙবে না।  এনজিওগ্রামের কারণে রোজা ভাঙবে না। অক্সিজেন নিলে রোজা ভাঙবে না। ইঞ্জেকশন, ইনসুলিন, স্যালাইন নিলে রোজা ভাঙবে না। তবে বিনা ওজরে গ্লুকোজ জাতীয় ইঞ্জেকশন নেওয়া, মাকরুহে তাহরীমী বা হারামের কাছাকাছি। মহিলাদের প্রসাবের রাস্তা দিয়ে ভেজাইনাল সাপোজিটোরিস ওয়াস, ভেজিনোসকপি ইত্যাদি প্রবেশ করালে রোজা ভাঙবে না। রক্ত ডায়ালাইসিস করালে রোজা ভাঙবে না। মারাত্মক সমস্যা ছাড়া রমজান মাসে দাঁত তোলা মাকরূহ বা দোষণীয়। একান্ত প্রয়োজনে দাঁত তুললে রোজা ভাঙবে না, যদি ওষুধ অথবা এ পরিমাণ রক্ত যা থুথুর থেকে বেশি বা থুথুর সমান সমান মুখের ভিতরে না যায়। পেশাবের রাস্তায় ক্যাথেটার লাগালে রোজা ভাঙ্গবে না। এমআর করালে রোজা ভেঙে যায়। রমজানে এক দেশ থেকে অন্য দেশে সফরের কারণে কারো রোজা যদি ২৭টি বা ২৮টি হয়ে যায়, অর্থাৎ সে ২৭টি বা ২৮টি রোজা রাখার পর যে দেশে গেছে, সে দেশের ঈদের চাঁদ উদিত হয়ে যায়, তাহলে সে ঐ দেশের লোকদের সাথে ঈদ করবে এবং পরবর্তীতে একটি বা দু’টি রোজা কাযা করে ২৯টি রোজা পূর্ণ করে নিবে। অনুরূপভাবে এক দেশ থেকে আরেক দেশে সফরের কারণে কারো রোজা যদি ৩০টির বেশি হয়ে যায় যেমন, কেউ সৌদী ছিল সেখানে বাংলাদেশের এক দুই দিন আগেই রোজা শুরু হয়েছে, এরপর সেখানে ৩০টি রোজা পূর্ণ করে বাংলাদেশে আসলো, তার রোজা ৩০টি হলেও বাংলাদেশে ঈদের চাঁদ দেখা যায়নি। এক্ষেত্রে তার কর্তব্য হলো, রমজানের সম্মানার্থে রোজা রাখা এবং এদেশের মানুষের সাথে ঈদ করা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park