
নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার কমিটি ঘোষণার এই তথ্য জানানো হয়।এতে ৬ জনকে সহ-সভাপতি, ৪ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ৩ জনকে সহ-সাংগঠনিক সম্পাদক, ১৩ জনকে সম্পাদকীয় পদে, ১ জন কে সহ-সম্পাদকীয় পদে ও ৩ জনকে সদস্য করা হয়।জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে একজনকে পদায়ন করা হয়েছে।গত ৩ মার্চ রাজধানীর আল-রাজী কমপ্লেক্স ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সেখানে সকলের মতামতের ভিত্তিতে সভাপতি নির্বাচিত হয় মোঃ শারাফাত হোসেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয় আব্দুল আজিজ নয়ন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ পরবর্তীতে নামটা সংক্ষিপ্ত করে রাখা হয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।২০১৯ সালে ডাকসু নির্বাচনে ছাত্র অধিকার পরিষদের প্যানেল ভিপি নির্বাচিত হয় নুরুল হক নুর। বিগত বছর গুলোতে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে সোচ্চার ছিল সংগঠনটি। একই সাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ছাত্র সংগঠনটি।