1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে ভিসির কাছে অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

 

ডেস্ক রিপোর্ট।। খুলনা প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দু’ প্রকৌশলীকে হুমকি দিয়েছেন খানজাহান আলী থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ। এ ঘটনায় ওই দু’প্রকৌশলী জীবনের নিরাপত্তা চেয়ে ভিসি বরাবর অভিযোগ করেছেন।দু’জন প্রকৌশলী হলেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) প্রধান প্রকৌশলীর কর্যালয় নির্বাহী প্রকৌশলী (পুর) শেখ আবু হায়াত এবং মো. গোলাম কিবরিয়া।লিখিত অভিযোগ থেকে জানা গেছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ১৩ নং ভবনের ছাদের ওপর ওয়াটারপ্রুফিং এর কাজে নিয়োজিত ঠিকাদার এবং খানজাহান আলী থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হুমকি দেয়।নির্বাহী প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া জানান, রোববার দুপুর তিনটার দিকে ওই বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদের ব্যবহৃত ফোনে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পরবর্তীতে তিনি গালিগালাজ করতে নিষেধ করলে বিএনপি’র ওই নেতা তাকে মরধরসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। এরপর একই ব্যক্তি একই নম্বর থেকে নির্বাহী প্রকৌশলী আবু হায়াতকেও উপরোক্ত পরিচয়ে পরপর তিন বার ফোন করে একই কায়দায় গালিগালাজ এবং মারধরসহ করার হুমকি প্রদান করা হয়।ভিসির কাছে লিখিত অভিযোগে ওই দু’ প্রকৌশলী উল্লেখ করেন যে, ১৩ নং ভবনের উল্লেখিত কাজের রেট প্রধান প্রকৌশলীর কার্যালয়ের প্রকৌশলীবৃন্দ বাজার দরের সাথে সরকারি নিয়মানুযায়ী ভ্যাট, আইটি এবং ১০ শতাংশ প্রোফিট যুক্ত করে দর নির্ধারন করা হয়। মোল্লা সোহাগের বক্তব্য ১০ শতাংশ প্রোফিট কেন যুক্ত করে দর নির্ধারন করা হল, তাকে আরও বেশী শতাংশ ধরে প্রোফিট দিতে হবে। এ কথা বলার পর তাকে অফিসে যেগাযোগ করতে বললে মোবাইলে তাদের দু’জনকে হুমকি প্রদান করেন ওই বিএনপি থানা সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park