1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনায় নাগরিক আন্দোলনের নেতা কামরুজ্জামান টুকু ওরফে সাদ নিখোঁজ হওয়ার সংবাদটি মিথ্যা!

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।।খুলনায় নাগরিক আন্দোলনের সক্রিয় সদস্য ও ব্যবসায়ী কামরুজ্জামান টুকু ওরফে সাদ (৫২) নিখোঁজ হওয়ার খবর গতকাল ২৬ ফেব্রুয়ারি বিভিন্ন পত্রিকা ও অনলাইনে প্রচার হওয়ায় এ সংবাদের প্রতিবাদ জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন সাদ ও তার পরিবার।উল্লেখিত সংবাদের সূত্র ধরে সাদ জানান আমাকে জড়িয়ে ইরানি পারভিন নামের যে নারী-আমার স্ত্রী দাবি করছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।তিনি প্রতিবাদ জানিয়ে বলেন আমার নিখোঁজ এর বিষয়ে সোনাডাঙ্গা থানায় যে জিডি করা হয়েছে তাও মিথ্যা।ঐ নারী আমার স্ত্রী নন।সাংগঠনিক কাজে মাঝে মধ্যে সে আমাদের খুলনা নাগরিক আন্দোলনের অফিসে আসা যাওয়া করতেন সেই সুবাদে তার সঙ্গে আমার পরিচয়।তিনি জানান গত ১৮ ফেব্রুয়ারী চায়না যাওয়ার উদ্দেশ্য আমি খুলনা সোনাডাঙ্গা থানার (১নং ফেজ) আবাসিক এলাকা হতে ঢাকার উদ্দেশ্য রাত ৮টায় রওনা হয়নি। আমি পরের দিন অর্থাৎ ১৯ ফেব্রুয়ারী ঢাকায় যাই এবং ঐদিন রাত ১০ টায় চায়নার উদ্দেশ্য ঢাকা ত্যাগ করি।একটি কুচক্রী মহল ইরানি পারভিনকে ব্যবহার করে আমার মান-মর্যাদা নষ্ট করা সহ অর্থনৈতিক সুবিধা নিতে উঠে পড়ে লেগেছে।আমি প্রশাসনের নিকট এই চক্রের মূল হোতা ইরানি পারভিন সহ সকলকে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।সাদ আরো জানান ইতিপূর্বে সুকুমার রায় নামে জনৈক এক ব্যবসায়ীকে হয়রানি করে তার নিকট থেকেও এভাবে অর্থ আদায় করেছে এই ইরানি পারভিন।এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই সুমন মন্ডল বলেন জিডির ভিত্তিতে আমি নিখোঁজ ব্যাক্তির খোজ শুরু করি।তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পারি তিনি চায়নাতে নিরাপদে রয়েছেন,কেউ তাকে ঘুম বা আটক করেনি,তিনি সুস্থ এবং ভালো আছেন। ইরানি পারভীন শুধু শুধু আমাদেরকে হয়রানি করলো।এ বিষয়ে ইরানি পারভীনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park