1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে হাজী আমিন উদ্দিন আল চিশতিয়া নিজামিয়ার ওরশে ভক্তদের ঢল

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ৪ দিনব্যাপী জোকা আল আমিন দরবার শরীফ হাজী আমিন উদ্দিন আল চিশতিয়া নিজামিয়া এর ২১তম বাৎসরিক পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।ওরশ অনুষ্ঠানকে কেন্দ্র করে বসেছে গ্রামীন মেলা চলছে পালা গান। ২২ তারিখ থেকে শুরু হওয়া ওরশ চলে ২৫ তারিখ পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা থেকে চলে পালাগানের আসর। মেলাকে কেন্দ্র করে আসতে থাকে শত শত ভক্তবৃন্দ। মাজার প্রাঙ্গনে বসেছে বিভিন্ন দোকানপাট ও দূর-দূরান্ত থেকে ভক্তবৃন্দের পদচারণায় মাজার প্রাঙ্গন কানায় কানায় পরিপূর্ণ।শেষ দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক কার্য নির্বাহী সদস্য ও দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা।প্রধান অতিথির বক্তব্য তোজাম্মেল হক তোজা বলেন, আওয়ামী সরকারের আমলে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান নির্বিঘ্নে করতে পারেনি মানুষ। অত্যাচারিত স্বৈরশাসক পালিয়ে যাওয়ার পর থেকে দেশে স্বস্তি ফিরেছে। আপনারা নির্বিঘ্নে সামাজিক অনুষ্ঠান করতে পারছেন।এ সময় মানিকগঞ্জ জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সেলিম বিন আরশাদ, ঘিওর উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব মো. ইসলাম সিকদার, লায়ন্স ক্লাব এর ডাইরেক্টর আক্তার হোসেন মোল্লা, রওশন আরা প্রি-ক্যাডেট ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, বালিয়াখোড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. মিনাজ উদ্দিন মিন্না, বানিয়াজুরী ইউনিয়ন কৃষকদলের সভাপতি আ. জলিল, বানিয়াজুরী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরশেদ খান, বানিয়াজুরী ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ডের সভাপতি মো. হানিফ সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park