
নিজস্ব প্রতিনিধি।।তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদে দায়িত্ব নেওয়ার জন্য তিনি এই পদত্যাগ করেছেন।গত কয়েকদিন ধরে তার পদত্যাগ নিয়ে আলোচনা চলছিল। নাহিদ ইসলাম নিজেও ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার জন্য পদত্যাগ করবেন। আজকের পদত্যাগের মাধ্যমে সেই জল্পনার অবসান হলো। ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে তার দায়িত্ব নেওয়ার সম্ভাবনা রয়েছে।উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করছে, যা আগামী ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে।