1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

রাত ১০টার পর বন্ধ থাকবে সিলেট-ঢাকা পুরাতন মহাসড়ক

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।। দেশের সড়কগুলোতে সম্প্রতি বৃদ্ধি পেয়েছে ডাকাতির ঘটনা। যে কারণে হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ভেতর দিয়ে যাওয়া ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে রাত ১০টার পর দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‍“ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া থেকে চুনারুঘাট যাওয়ার রাস্তাটি জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে রাত দশটার পরে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”তিনি আরো বলেন, “তেলিয়াপাড়া থেকে চুনারুঘাট যাওয়ার রাস্তাটির প্রায় ১৩ কিলোমিটার। এই সড়ক পাহাড় ও চা বাগানবেষ্টিত।যে কারণে মোবাইল নেটওয়ার্ক থাকে না। কেউ বিপদে পড়লেও সাহায্যের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন না। এই সুযোগটাই নিচ্ছে অপরাধীরা। আইনশৃঙ্খলা কমিটির সভা ও হবিগঞ্জের পুলিশ সুপারের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় চেকপোস্ট থাকবে পুলিশের। কেউ চুনারুঘাট যেতে চাইলে তাকে বিকল্প রাস্তা হিসেবে বর্তমান ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে যাবার জন্য বলা হচ্ছে। ওই এলাকার স্থানীয়দের চলাচলে সহযোগিতা করবে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park