1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু, ভাই আহত

  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বজ্রপাতে জাহিদ হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত অবস্থায় জমজ ভাই জাকির হোসেনকে (২৪) চিকিৎসার জন্য জেলা হাসপাতাল পাঠানো হয়েছে।শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলের আকস্মিক ঝরে ফসলের মাঠে কাজ করা অবস্থায় বজ্রপতে নিহত হন তিনি।নিহত জাহিদ হাসান তিল্লী গ্রামের সাহাজ উদ্দিনের ছেলে। নিহত ব্যক্তি পেশায় একজন অটোচালক ছিলেন। তার দুই মাসের একটি ছেলে সন্তান রয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় আনুমানিক ৬:১০ থেকে ৬:২৫ এর মধ্যে তিল্লি গ্রামের বাসিন্দা জাহিদ হোসেন ও তার ভাই জাকির হোসেন তাদের পৈত্রিক জমিতে সরিষা তুলতে যান। এ সময় হঠাৎ শুরু হওয়া ঝড়বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই জাহিদ মৃত্যুবরণ করেন।পাশেই থাকা তার ভাই জাকিরের বাম পায়ে বজ্রপাতের আঘাত লাগে। পরে স্থানীয়রা দ্রুত জাকিরকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।এ ব্যাপারে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park