1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

দেনমোহরের টাকা পরিশোধ করতে না পেরে যুবকের আত্মহত্যা

  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে দেনমোহরের টাকা পরিশোধ করতে না পেরে মো. জসিম (২৬) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে নিহত যুবকের নিজ বাড়ির কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।নিহত মো. জসিম মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাইল্যা গ্রামের মো. ফিরোজ আলীর ছেলে। তিনি পেশায় একজন কাঠ মিস্ত্রি।স্থানিয়রা জানান, জসিম প্রায় ৩ বছর আগে পারিবারিকবাভে বিয়ে করেন। তাদের সংসারে দেড় বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। কিন্তু পারিবারিক কলহের জেরে কয়েক মাস আগে তার স্ত্রী কন্যা সন্তান নিয়ে বাবার বাড়িতে চলে যায়। পরে স্বামী জসিমের সংসার করবেনা বলে জানিয়ে দেনমোহরের দাবিতে মামলা করেন তার স্ত্রী। সেই টাকা জোগাতে না পারায় জসিম আত্মহত্যা করেছে বলে স্থানিয়রা জানান।এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুল ইসলাম বলেন, ‘জসিমের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতেল পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park