1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

রামপালে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর প্রাণ গেল পিক-আপের ধাক্কায়

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪

 

এ এইচ নান্টু,বাগেরহাট প্রতিনিধি।।বাগেরহাটের রামপালে নিয়ন্ত্রণহীন পিক-আপ গাড়ির ধাক্কায় মোসাঃ শোভা খাতুন (৯) নামের এক চতুর্থ শ্রেণির স্কুল পড়ুয়া শিক্ষার্থী নিহত হয়েছে।নিহত শোভা উপজেলার শ্রীফলতলা এলাকার মোঃ আলমগীর হোসেনের মেয়ে। সে পার্শবর্তী শ্রীফলতলা কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।জানাযায়, শনিবার (২৫ মে) সকাল সাড়ে ৬ টার পর মায়ের সাথে প্রাইভেট পড়ার জন্য হেঁটে হেঁটে রামপালের দিকে যাচ্ছিল শোভা। তারা রামপাল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পৌঁছালে পিছন দিক থেকে ঘাতক পিক-আপ এসে শোভাকে ধাক্কা দেয়। পিকআপের ধাক্কায় শোভা রাস্তার উপর পড়ে গুরুতর জখম হয়। তার মায়ের ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে রামপাল  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।এ খবর পেয়ে রামপাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক পিক-আপটি জব্দ করলেও এ ঘটনার পর চালক পালিয়ে গেছে।এ বিষয়ে রামপাল থানার ওসি (তদন্ত) বিধান বিশ্বাস বলেন, শনিবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চতুর্থ শ্রেণির একটি বাচ্চা মারা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক পিক-আপটি আটক করা হয়েছে। নিয়ন্ত্রনহীন পিক-আপ চালককে আটক করা সম্ভব হয়নি। তাকে আটকের চেষ্টায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park