1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

হরিরামপুরে পেঁয়াজ ক্ষেতের পাশে যুবলীগ নেতার মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের সরফদিনগর গ্রামে পেঁয়াজ ক্ষেতের পাশ থেকে যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।জানা যায়, সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাড়ি থেকে গান শুনতে যাওয়ার কথা বলে বের হন আমজাদ হোসেন।রাত ১০টার দিকে ভাদিয়াখোলা বাজারে বাবার সঙ্গে দেখা করে তিনি বলেন, “তুমি বাড়ি যাও, আমি আসছি।” তবে সেদিন আর বাড়ি ফেরেননি তিনি।মঙ্গলবার সকালে স্থানীয়রা সরফদিনগর গ্রামের একটি পেঁয়াজ ক্ষেতের পাশে পুকুরপাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।হরিরামপুর থানার ওসি মোহাম্মদ মুমিন খান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park