1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে নির্বাচন কমিশনার//ভালো নির্বাচন করার জন্য কমিশন প্রস্তুত, বাদ যাচ্ছে ১৬ লাখ মৃত ভোটার

  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‘নির্বাচন কমিশন শতভাগ এবং কমিশনের উপর চাপ নেই। তবে একটি সুষ্ঠা ও ভালো নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন। নির্বাচন কমিশন ভালো নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। প্রথম বারের মত হালনাগাদ ভোটার তালিকা থেকে প্রায় ১৬ লাখ মৃত ভোটার বাদ পড়ছে।সোমবার(১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনে কক্ষে আয়োজিত ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষ্যে মতবিনিময় সভায় শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার এসব কথা বলেন।তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন হয় সে লক্ষ্যই প্রস্ততি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের কাছে ভালো নির্বাচন না করার কোন বিকল্প নেই। দেশে একটি গ্রহন যোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন মহলের সহযোগিতা প্রয়োজন।সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন সংস্কার কমিশন সংস্কারের বিষয়ে যে প্রতিবেদন দাখিল করেছে তা আমরা পেতে যাচ্ছি। ইতিমধ্যে একটি প্রতিবেদন পেয়েছি, সেখানে ভালো ভালো প্রস্তাব এসেছে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে যে বিষয় গুলো আসবে সে গুলো দেখা হবে। সবার চাহিদা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করতেই হবে, পেছনে ফেরার সুযোগ নেই।তিনি বলেন, বাড়ি-বাড়ি গিয়ে হালনাগাদ ভোটার তালিকা করা হচ্ছে। দেখা যাচ্ছে, এই সময়ে অনেকে বাদ পড়েছেন বা বাড়িতে ছিলেন না। যারা ভোটার তালিকা হালনাগাদ থেকে বাদ পড়েছেন তাদের জন্য সামনে সুযোগ থাকছে। এবার প্রথমবারের মতো ভোটার তালিকা হালনাগাদ করার সময় থেকে প্রায় ১৬ লাখ মৃত ভোটার সংখ্যা বের হয়েছে, যা হালনাগাদ ভোটার তালিকা থেকে বাদ যাবে।নির্বাচন কমিশন ইতিমধ্যে পর্যালোচনা করেছে জানিয়ে তিনি বলেন, আমাদের ভালো একটা নির্বাচন এবং অতীতের গ্লানি মুছে ফেলতে কি কি করণীয় প্রয়োজন তা আমরা পর্যালোচনা করে রেখেছি। সংস্কার প্রতিবেদন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ এবং সে অনুয়ায়ী কাজ করা হবে।জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনের একান্ত সচিব মো. কামরুজ্জামান, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী, পুলিশ সুপার মোছাঃ ইয়াসমিন খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী,‌ জেলা নির্বাচন অফিসার মো. নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park